পুকুরের পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে।

তারা হচ্ছে- দাপুনিয়া গ্রামের জামরুল মিয়া কন্যা মাইসা আক্তার (৭), দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা রাইসা আক্তার (৭)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইসা বৃহস্পতিবার তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মাইশা তার খালাতো বোন রাইসাকে নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতা বশত এক বোন পুকুরের পানিতে পড়ে গেলে অপর বোন তাকে বাঁচাতে গিয়ে সেও পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।