বান্দরবানের ডিসি করোনা আক্রান্ত

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দাউদুল ইসলাম করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. অংসুইপ্রু এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ‘কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মহোদয়ের করোনা পজিটিভ   রিপোর্ট এসেছে। তার চিকিৎসার জন্য বাসভবনে চিকিৎসক পাঠানো হয়েছে। তিনি এখন থেকে চিকিৎসকদের গাইডলাইন অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নেবেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’

গত ৬ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ৭ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীর বড় ছেলে উসিংহাই রবিন বাহাদুর।

এ পর্যন্ত বান্দরবানে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৬ জন এবং মারা গেছেন ১ জন। গত ১০ জুন দুপুর ১২টা থেকে জেলা সদর, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন।