মেষ : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। আশানুরূপ অর্থ আয় হবে। সামান্য অর্থ সঞ্চয় হবে।
বৃষ : পিতার রোগ কিছুটা ভালোর দিকে যাবে। শিক্ষা ও ব্যাংকের চাকরিতে উন্নতি যোগ আছে। স্নায়ুর শিথিলতা দূর হবে।
মিথুন : পিতার স্নায়ু দুর্বলতা বেড়ে যাবে। দূর দেশ ভ্রমণের আইনি জটিলতা দূর হবে। স্ত্রীর আয় বাড়বে।
কর্কট : স্ত্রীর হৃদরোগ বেড়ে যাবে। কিন্তু আয় সামান্য বাড়বে। প্রকাশ্য শত্রুরা দুর্বল হয়ে পড়বে।
সিংহ : স্নায়ু ও হৃদরোগ বাড়বে। স্ত্রীর রোগে অর্থ ব্যয় বাড়বে। মধ্যম ভ্রমণ বাতিল হবে না।
কন্যা : সন্তানের সড়বায়ু পীড়া বাড়বে। ঠান্ডাজনিত রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। ঋণের অর্থ আংশিক ফেরত পাবেন।
তুলা : মায়ের স্নায়ু ও রক্তচাপজনিত রোগ বৃদ্ধি যোগ আছে। সন্তান শিক্ষায় কৃতকার্য লাভ করবে। বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
বৃশ্চিক : ছোট ভাইবোনের রোগ হ্রাস পাবে। তবে মায়ের ঠান্ডা ও স্নায়ু পীড়া বাড়তে পারে। আয় সামান্য বাড়বে।
ধনু : পরিবারে শান্তি ও সম্মান বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। উপার্জনও সামান্য বাড়বে।
মকর : স্নায়ু পীড়ার জন্য রক্তচাপ বাড়তে পারে। আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।
কুম্ভ : ঠান্ডায় সড়বায়ু রোগ বাড়তে পারে। ভ্রমণে অর্থ ব্যয় বাড়বে। প্রকাশ্য শত্রুরা দুর্বল হয়ে পড়বে।
মীন : বিদেশ ভ্রমণের আইনি জটিলতা দূর হবে। ভ্রমণের অর্থ জোগাড় হওয়ার সম্ভাবনা যোগ আছে। আশা আংশিক পূর্ণ হবে।