ঝিনাইদহে কালীগঞ্জের খেদাপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহীন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে কালীগঞ্জের খেদাপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া।
কালীগঞ্জ থানার ওসি মুহা মাহফুজুর রহমান জনান, হত্যা মামলার একমাত্র আসামি শাহিন মন্ডল খেদাপাড়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে ছাগল বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কালীগঞ্জের দৌলতপুর গ্রামের কৃষক আমিরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় শাহিন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রমেছা বেগম বাদি হয়ে শাহীন মন্ডলকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।