সাংবাদিক চিকিৎসক ও পুলিশসহ আরও ৮৮ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরো ৮৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজন সাংবাদিক, চিকিৎসক, নার্স, পুলিশ ও শিশু রয়েছে।

শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখনে করোনায় আক্রান্ত ৪০জন।

টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৫০ জনের নমুনার ২৭ জন পজিটিভ। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজে ২য় দফায় আরো ২১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৮৮জন।

এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ১২৭৪জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪জন এবং সুস্থ হয়েছেন ৮৬জন।