চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ২৬৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ২০৮ এবং উপজেলার ৬১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলার করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫ হাজার ৮৯ জনে।
রবিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার ছয়টি ল্যাবে ৮৫৬টি নমুনা পরীক্ষা করে জেলার ২৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, গতকাল শনিবার বিআইটিআইডি, চমেক, সিভাসু, চবি, ইম্পেরিয়াল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
(১৩ জুন) শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ২২ এবং বিভিন্ন উপজেলার ১৯ জন।
একইদিন চমেক ল্যাবে ৩০৪টি নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরী ১০৭ জন এবং উপজেলার চারজন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষা ৪৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ২৩ জন উপজেলার, নগরীর ২২ জন।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে একজন নগরীর এবং অপর ১৩ জন উপজেলার।
এদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে শনিবার ১২৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমিত ৫৬ জনই নগরীর বাসিন্দা।
অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে উপজেলার দুইজনের করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন।
এছাড়া, গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ছয়জন। এই নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মারা গেছে মোট ১১৭ জন রোগী।