দেওয়ানগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গলাব্যাথা, শ্বাসকষ্ট, জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে পৌরসভার বেলতলী বাজার এলাকায় ছেলের বাড়িতে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, সকালে বেলতলী বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে স্বাস্থ্যবিভাগ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। পরে ইসলামী ফাউন্ডেশনের দাফন টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তি দুই-তিন দিন আগে দেওয়ানগঞ্জে ছেলের বাড়িতে আসেন। তিনি নারায়ণগঞ্জে থাকতেন বলে জানা গেছে।