কামারখন্দ থানায় পুলিশের এসআই করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জে রবিবার করোনায় ১০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রায়গঞ্জে ৭ জন, তাড়াশে ২ জন ও কামারখন্দে ১ জন।

করোনায় আক্রান্ত কামারখন্দ থানার এসআই নওজেশ আলী (৪৫) হোম কোয়ারেন্টাইনে আছেন। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট পাওয়ার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।