ইনফোসিস-ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস পেল কমিউনিটি ব্যাংক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ৪৮ দিনের মধ্যে সফলভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পন্ন করায় বিশ্বখ্যাত ‘ইনফোসিস-ফিন্যাকল ক্লায়েন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২০’-এর ট্রান্সফরমেশন এক্সিলেন্স বিভাগে বিজয়ী হয়েছে। 

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘ইনফোসিস-ফিন্যাকল ক্লায়েন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং এই সাফল্যের অংশীদার হিসেবে এজভার্ভ, বিবিএসএসএল, আইটিসিএলসহ প্রকল্প বাস্তবায়ন টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাদের আরও উদ্ভাবনী ব্যাংকিং সেবা উপহার দিতে উতসাহিত করবে।’ বিজ্ঞপ্তি