চুল কেটে দিয়ে মুশফিকের ধন্যবাদ পেলেন স্ত্রী

করোনাভাইরাসের কারণে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। দৈনন্দিন অনেক মৌলিক কাজের রুটিনই পাল্টে দিয়েছে কভিড-১৯ ভাইরাস। সেলুনে চুল কাটতে যাওয়াও যেমন এখন বড় ঝুঁকির। তাই অনেকে ঘরেই নিজে বা পরিবারের কারো সাহায্য নিয়ে চুল কাটছেন। ক্রিকেটার মুশফিকুর রহিম এ ক্ষেত্রে স্ত্রীর সাহায্য নিলেন।

মঙ্গলবার মুশফিক নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে চুল কেটে দেওয়ার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন। চুল কাটার আগে ও পরের দুটি ছবি এককরে পোস্ট করেছেন মুশফিক।

ছবিতে পরিষ্কার, খুব নিখুঁত ভাবেই কাজটা করেছেন মুশফিক পত্নী জান্নাতুল কিয়াফাত মন্ডি। ছবি পোস্ট করে ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘সুন্দর চুল কাটার জন্য আমার স্ত্রীকে ধন্যবাদ।’