সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা করা হয়। গতকাল মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ রয়েছেন। গতকাল তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ড. রেজা কিবরিয়া মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।