চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী (বড় মাদ্রাসা)র সুরা কমিটির বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক হিসাবে আল্লামা শাহ্ আহম্মদ শফীকে বহাল রাখা হয়েছে।
তাছাড়া সহযোগী মহাপরিচালকের (নায়েবে মুহতামিম) দায়িত্ব পালনকারী জুনাইদ বাবুনগরীর স্থলাভিষক্ত করা হয়েছে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও সাইকুল কাদীস প্রবীণ আলেম মাওলানা শেখ আহমদকে।
বুবধার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাদ্রাসার কার্যালয়ে আয়োজিত সুরা কমিটির বৈঠকে ১১ জন সুরা সদস্যের উপস্থিতে এ সিন্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদ্রাসার সহযোগী মহাপরিচালক নিয়োগের ব্যাপারে সম্ভব্য বিশৃংঙ্খলার আশংকায় প্রশাসন ছিল সর্তক অবস্থায়। গত মঙ্গলবার থেকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে আইনশৃংঙ্কলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।
জানা যায়, উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এ মাদ্রাসা প্রায় ১২০ বছর ধরে দেওবন্দের পাঠ্যসূচিতে পরিচালিত হয়ে আসছে। দেশের মাদ্রাসাগুলোর মধ্যে এটি সর্বপ্রাচীন ও বৃহৎ কওমি মাদ্রাসা।
বর্তমানে এ মাদ্রাসার মহাপরিচালকের (মুহতামিম) দায়িত্ব পালন করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী। তিনি কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ (হাইয়াতুল উলয়া) ও কওমী মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ারও (বেফাক) সভাপতি।
তাছাড়া মাদ্রাসার সহযোগী পরিচালকের (নায়েবে মুহতামিম) দায়িত্ব পালন করছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী। মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহম্মদ শফী দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হওয়ায় সুরা কমিটি বৈঠকের আয়োজন করেন।
সুরা কমিটির বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক হিসাবে আল্লামা শাহ্ আহম্মদ শফীকে বহাল রাখা হয়েছে। তাছাড়া সহযোগী মহাপরিচালকের (নায়েবে মুহতামিম) দায়িত্ব পালনকারী জুনাইদ বাবুনগরীর স্থলাভিষক্ত করা হয়েছে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস প্রবীণ আলেম মাওলানা শেখ আহমদকে।
মাদ্রাসার কার্যালয়ে আয়োজিত সুরা কমিটি বৈঠকে উপস্থিত কর্মকর্তারা হলেন, আল্লামা শাহ্ আহম্মদ শফী,আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী,মাওলানা আবুল হাসান, মাওলানা আবুল কাসেম, মাওলানা ওমর ফারুক ও মাওলানা সোহাইব নোমানী।
অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান গঠিয়ে কোন বির্তক ও বিশৃ্খংলা ছাড়া সুরা কমিটির বৈঠকে চুড়ান্ত সিন্ধান্ত গ্রহন করেন। বৈঠকে উপস্থিত একাধীক সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহম্মদ শফী ও সহযোগী মহাপরিচালক মাওলানা শেখ আহমদ নির্বাচিত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করলেও বৈঠকে উপস্থিত সুরা কমিটির একাধীক সদস্যের কাছে ফোন করে এব্যাপারে জানতে চাওয়া হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি।