সিদ্ধিরগঞ্জের একটি বাড়ির ছাদের বাগানে বিরল প্রজাতির ড্রাগন ফুল ফুটেছে। করোনাকালে বুধবার রাতে বিরল এ ফুল ফুটলে বাড়ির উৎসুক লোকজন সেখানে ভিড় জমায়। বিরল প্রজাতির ড্রাগন ক্যাকটাস (সি. গ্র্যান্ডিফ্লোরাস) এই ফুলের বৈশিষ্ট্য হলো শুধু রাতের বেলায় বছরে একবার এবং একটি মাত্র ফুল ফুটে।
বাগানের মালিক হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক মুবাশশিরা হৃদয় জানান, দীর্ঘদিন পরিচর্যার পর সোমবার রাতে একটি গাছে ফুল ফোটে। রাতে ফুটে এবং সকালের সূর্য্যের আলো আসতেই গুটিয়ে যায়। এই সুন্দর ফুলটি দেখার সৌভাগ্য সবার হয় না। তারপরও বাড়ির লোকজন ফুলটিকে দেখার জন্য রাতে ভি জমিয়েছিল।
ফুলপ্রেমীরা জানান, প্রকৃতির অপার সৌন্দর্য্যের লজ্জাবতী এ দুর্লভ ফুল দেখার আনন্দও অনেক বেশি। স্বল্প আয়ুর এ ফুল সচরাচর চোখে পড়ে না। এর জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর পর্যন্ত। অনেক সুন্দর এই ফুল দেখে আসলেই মুগ্ধ হতে হয়। ফুল লম্বাটে সাদা ও হলুদ রঙের হয়।
অনেকাটা “নাইট কুইন” ফুলের মত। এ কারণে ড্রাগন ফুলকে “রাতের রানী” নামে অভিহিত করা হয়ে থাকে। আগে ফুল ফুটে পরে ফুল থেকে ফল হয়। মূলত মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও চীনে এই ফলের চাষ বেশি হয়। বাংলাদেশেও অনেকে এই ফলের চাষ করে থাকে।