করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এবং সন্ধ্যায় দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব।

তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬ টায় এক রোগী মারা গেছেন। ৬৯ বছর বয়সী ওই রোগীর করোনা উপসর্গের পাশাপাশি ডায়াবেটিসও ছিলো। 

এর আগে, একই হাসপাতালে সকাল ১১ টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল।