স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনা আক্রান্ত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি করোনা পজিটিভ হন বলে জানা যায়। গতকাল শুক্রবার তিনি বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। নির্মল গুহ বলেন, ‘কয়েক দিন আগে আমার জ¦র হয়েছিল। পরে তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। বৃহস্পতিবার রাতে রিপোর্টে আমার করোনা পজিটিভ এসেছে। আমি বাসায় আইসোলেশনে আছি, ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ বিতরণসহ সংগঠনের নানা কর্মসূচিতে নির্মল গুহকে দেখা যায়। সর্বশেষ ১৬ জুন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।