দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

স্কুলের ওপর থেকে সরল বিদ্যুতের লাইন ও খুঁটি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২১ নম্বর মন্মথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের ওপর থেকে ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও খুঁটি সরিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত ৯ জুন দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়। 

প্রসঙ্গত, ১৯৮৮ সালে মন্মথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রায় চার মাস আগে স্কুল ভবনের প্রথম তলার নির্মাণকাজ শেষ করে দ্বিতীয় তলার কাজে গিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে তা করা সম্ভব হয়নি। এ ব্যাপারে গত ৯ জুন দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হলে গত শুক্রবার খুঁটিসহ লাইন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, ওপর দিয়ে বিদ্যুতের তার ও খুঁটি থাকায় প্রায় চার মাস ধরে স্কুলের কাজ বন্ধ ছিল।  পল্লীবিদ্যুৎ সমিতি দিনাজপুর-২-এর পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম আবদুল আলীম বলেন, দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হওয়ায় গত শুক্রবার আমাদের লোকজন ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও খুঁটিটি সরিয়ে নিয়েছে।