কেরানীগঞ্জে ৮০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার ২০ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসার খবর পাওয়া গেছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট কভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০২ জন। গতকাল সকালে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত আরও জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত প্রায় ৩০০ জন সুস্থ হয়েছেন। এবং ১৯ জন মৃত্যুবরণ করেছেন। অধিকাংশ রোগীই বাসায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।