ভূমিকম্পে কাঁপল সিলেট

মাঝারি ভূমিকম্পে কাঁপল সিলেট। রবিবার বিকাল ৪টা ৪৬ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এ সময় ভয়ে লোকজন বাসা-বাড়ি, দোকানপাট থেকে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম রাজ্যের আইজলে।