মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিলেন আ. লীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট

চট্রগ্রাম জেলার মিরসরাই সদর উপজেলায় একটি মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিলেন আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। 

উপজেলার ৯ নং ইউনিয়ন দৌলত ভূইয়া বাড়ি মসজিদ নির্মাণে এলিট পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা দেন। 

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মসজিদটির পুনঃনির্মাণে কমিটির সভাপতি ছিলেন প্রয়াত উপজেলা ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মিলন। তিনি মারা যাওয়ার আগে মসজিদ কমিটির সবাইকে নিয়ে আমার কাছে এসেছিলেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে আমি মসজিদ নির্মাণে সহায়তা দিলাম।

মসজিদটির ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক কামরুল আহসান, সদস্য মাস্টার মেজবাউল আলম মসজিদ নির্মাণে এগিয়ে আসার জন্য নিয়াজ মোর্শেদ এলিটকে ধন্যবাদ জানান।