গাইবান্ধার পলাশবাড়ীতে জনতা ব্যাংকের শাখা লকডাউন

গাইবান্ধায় জনতা ব্যাংক লিমিটেড পলাশবাড়ী উপজেলা শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ব্যাংকটি লকডাউন ঘোষণা করে পলাশবাড়ী উপজেলা প্রশাসন। এর আগে সকালে পলাশবাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ব্যাংকটি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জমান নয়ন জানান, জনতা ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ কারণেই সোমবার থেকে আগামী ২৭ জুন পর্যন্ত ব্যাংকটি লকডাউনে থাকবে। ফলে নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যাংকটি আর কোনো কার্যক্রম চালাতে পারবে না।