সতীর্থদের আদলে মেয়েদের মুখের ছবি পোস্ট করলেন হরভজন, যা বললেন সৌরভ

কাজটা সবার আগে করেছিলেন যুজবেন্দ্র চাহল। এরপর যুবরাজ সিং। তাদের পথে হটেন হরভজন সিংও। সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড অনুযায়ী একসময়ের সতীর্থদের মুখের আদলে মেয়েদের ছবি পোস্ট করেছেন হরভজন সিংহ। তার পর সবার কাছে প্রশ্ন রেখেছেন, কাকে নিয়ে ডেটে যেতে চান। যে প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ইন্সটাগ্রামে হরভজন ৯ জনের ছবি কোলাজ তৈরি করে পোস্ট করেছেন। যেখানে তার নিজের ও সৌরভের ছাড়াও রয়েছে বীরেন্দ্র শেওয়াগ, শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, জাহির খান, গৌতম গম্ভীর ও আশিস নেহরার ছবি আছে।

একদিন আগে যুবরাজ যে পোস্ট করেছিলেন, তাতে রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমারদের দেখা যায়। তবে তাদের খুব সহজে চেনা কঠিন। হরভজনের করা পোস্টে অবশ্য সবাইকে চেনা যায় সহজেই।

ক্যাপশনে যুবরাজের কথা উল্লেখ করে হরভজন লিখেন, ‘গতকাল যুবরাজ জিজ্ঞেস করেছিল কার সঙ্গে ডেটে যেতে যাবে?

হরভজনের এই পেস্টের কমেন্টে সৌরভ লিখেন, ‘মাঝখানে সানগ্লাস পরে যে আছে, তাকেই আমার পছন্দ হয়েছে।’ নিজের ছবির প্রতিই ইঙ্গিত সৌরভের।