মাদারীপুরে পানিতে ডুবে শিশুরধমৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে আরিছা ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিছা ওই গ্রামের ইউপি সদস্য সেকান্দর আলী শরিফের নাতনি এবং কবির শরিফের মেয়ে। স্বজনরা জানান, সোমবার দুপুরে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিল। পরে আরিছাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেকান্দর আলী জানান, আরিছা দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।