ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. ও সংবাদপত্র সেবী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল (৭০) গতকাল বুধবার ভোর ৬টার দিকে ঢাকাস্থ নিউরোলজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সহ-সভাপতি নুর নবী খান ও সমিতির পরিচালকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীগণ গভীর শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমিতি পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য মাগফিরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি