করোনা চিকিৎসায় লবন-গরম পানি কতটুকু কার্যকর, চলছে গবেষণা

করোনা চিকিৎসায় ঘরোয়াভাবে লবন দিয়ে গরম পানির গার্গল করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ভাইরাসটি প্রতিরোধে সেটি আসলে কতটুকু কার্যকর এ নিয়ে গবেষণা চালাচ্ছেন গবেষকেরা।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অনুসন্ধান করে দেখছেন, এই লবন-পানি কভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক কী না।

এর আগে এক গবেষণায় দেখা গিয়েছিল যে, লবণ মিশ্রিত পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন, তাদের কাশি কম হয়, কফ জমার সমস্যাও হয় কম এবং তারা সেরেও ওঠেন তাড়াতাড়ি।

করোনা উপসর্গের মধ্যে যেহেতু কফ, সর্দি, জ্বরের লক্ষণ দেখা দেয়, ফলে ঘরোয়া এই চিকিৎসা নিতে অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন। 

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, আমরা কভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখবো। আমরা আশা করছি যে এটা এই সংক্রমণের বিস্তার এবং তীব্রতা কমাতে কার্যকর হবে।