পটুয়াখালী সহকারী কমিশনার ডাক্তারসহ করোনায় আক্রান্ত আরও ৩০

পটুয়াখালীর বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটার দুই ট্যুরিস্ট পুলিশ সদস্য, গলাচিপা পৌর মেয়রের স্ত্রী-মেয়ে, চিকিৎসক, স্কুলশিক্ষকসহ একদিনে মোট আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন।   

গত ১৬ জুন নমুনা দেন বাউফল সহকারী কমিশনার আনিচুর রহমান বালি। গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, বগা পুলিশ তদন্তকেন্দ্রের দুই পুলিশ সদস্য, কারখানা গ্রামের এক স্বাস্থ্যকর্মী এবং ব্লাড ব্যাংকের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন গলাচিপা পৌর মেয়র তুহিন খলিফার স্ত্রী ও মেয়ে। গত বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের দুই সদস্যের নমুনা সংগ্রহ করে ১৯ জুন পাঠালে বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।