বাড়ির সামনে ডোবায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে। নিহত কিশোর নুরুজ্জামান (১৭) ওই গ্রামের সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে থাকা ডোবায় জাল নিয়ে মাছ ধরতে যায় ওই কিশোর। এদিকে ভারী বর্ষণে ডোবার পানি বৃদ্ধি পাওয়ায় এবং নুরুজ্জামান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল করিম পানিতে ডুবে কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় থানা কোনো অভিযোগ দায়ের হয়নি।