উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাচঞ্চল বন্যা প্লাবিত হয়েছে।
যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলি, পাথর্শী, নোয়ারপাড়া ও বেলগাছা এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গেলো বছর বন্যায় বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া সড়কের ভাঙ্গা অংশ মেরামত না করায় এবারের বন্যায় সেইসব স্থানে দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। সড়কে পানি উঠে পড়ায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলো বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে না নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে।