মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (৬৮) গত শুক্রবার দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঢাকার ইস্টার্ন প্লাজা মার্কেট ও পরীবাগে মরহুমের দুটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পরিবার। বিজ্ঞপ্তি