করোনায় মারা গেলেন ফরিদগঞ্জ পৌর আ.লীগ সভাপতি মোতাহার

চাঁদপুর ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন (৫১) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রবিবার ভোর রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোতাহার দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমের চাচাত ভাই ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন এসব তথ্য নিশ্চিত করেন।

ফরিদগঞ্জ পৌর এলাকার বাটিরগাঁও গ্রামের মরহুম ডা. ইছহাক মিজির ছেলে মোতাহার হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মোতাহার ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

লিটন বলেন, মোতাহার হোসেন হার্টের রোগে ভুগছিলেন। গত ১১ জুন রাতে বেশি অসুস্থ হয়ে পড়েন। ১৩ জুন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে রবিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মোতাহার হোসেনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। গত চার দিন আগে এই রিপোর্ট এসেছে বলে জানান তিনি।