মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বেগুনবাড়ি এলাকায় তার মালিকানাধীন বাড়ি ও দোকানের ৩২১ ভাড়াটিয়াকে দুই মাসের ভাড়া বাবদ প্রায় ৯ লাখ টাকা মওকুফ করে দিয়েছেন।
এছাড়া নোয়াখালীর সেনবাগে ছমির মুন্সির হাট বাজারে তার মালিকানাধীন মার্কেটের ২১ ভাড়াটিয়ার এপ্রিল-মে মাসের ভাড়া বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা মওকুফ করেন তিনি। বিজ্ঞপ্তি