১ লাখ কোটি টাকা আমানতের মাইলফলক পেরোল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ গত মঙ্গলবার এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে। ২০১৯ সালে ব্যাংকের আমানত ছিল ৯৪ হাজার ৬৮১ কোটি টাকা। 

আমানতের পাশাপাশি এ বছরের মে ও জুনে মাসে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করেছে ইসলামী ব্যাংক। যার পরিমাণ মে ও জুনে ছিল যথাক্রমে ৪৬১ মিলিয়ন ও ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার। অতীতে কখনো রেমিট্যান্স আহরণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেনি।

রেমিট্যান্স আহরণে ২০২০ সালের জুনে গত বছরের একই সময়ের চেয়ে  প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১৬ শতাংশ। বর্তমানে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ৩২ শতাংশ।

 যথাযথ পেশাদারিত্বের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে সঞ্চয়ের বিশ্বস্ত আমানতদার হিসেবে কাজ করছে এই ব্যাংক। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক ইসলামী ব্যাংক বর্তমানে ৩৫৭ শাখা, ৪৩ উপশাখা, ১ হাজার ২০০ এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে সেবা দিচ্ছে।

বর্তমানে ব্যাংকের এজেন্ট আউটলেটের গ্রাহক সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার। আমানতের পরিমাণ দেশের এজেন্ট ব্যাংকিংয়ের সর্বোচ্চ ২৬০০ কোটি টাকা। বিজ্ঞপ্তি