জয়পুরহাটের পাঁচবিবিতে ২য় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার বিকেলে পাঁচবিবির আওলাই ইউনিয়নের শীরতা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মেয়েটির মা ঘরের বাইরে থাকায় প্রতিবেশী মনসুরের বখাটে ছেলে শাকিল হোসেন (১৯) ঘরের ভিতরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে মা ছুটে এলে শাকিল পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার মীমাংসা করার জন্য স্থানীয় প্রভাবশালীদের দিয়ে শিশুটির পরিবারকে চাপ দেয়। পরে রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবির থানার অফিসার ইনর্চাজ মনসুর রহমান বলেন, অভিযুক্ত শাকিলকে গ্রেফতারের চেষ্টা চলছে।