শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ছয় বছর বয়সী এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে চিথন নকরেক (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চিথন নকরেক উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রবিন চিরানের কিশোর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় চিথন নকরেক বন্ধুদের সাথে বেড়াতে যায় বাতকুচি এলাকায়। এ সময় ওই শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে লিচু বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে চিথন নকরেক। পরে ওই শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরলে স্বজনেরা কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে।

শুক্রবার সন্ধ্যায়  শিশুটির বাবা চিথন নকরেককে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। শনিবার (৪ জুলাই) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।