সাভারে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মৃত্যু

সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিক্ষক মারা গেছেন। এ ঘটনায় এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিল মো. সেলিম মিয়া।

করোনায় মারা যাওয়া শিক্ষক নয়ন রোজারিও (৫০) সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ছিলেন।

সাভার পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম মিয়া বলেন, সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।