গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আবুল হাসান মুন্সি (৬০) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার জেলার টুঙ্গীপাড়া উপজেলার বাশঁবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে আবুল হাসান মুন্সির জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়। গতকাল রোববার তিনি টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে পর নমুনার রিপোর্ট আসার কথা থাকলেও দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান।
তিনি আরো বলেন, তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।