ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে ফেনীতে মানববন্ধন

ভার্চুয়াল আদালত বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে আইনজীবীরা। সোমবার ফেনী জেলা জজ আদালত ভবনের মূল ফটকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে আইনজীবীরা আগামী এক সপ্তাহের মধ্যে ভার্চুয়াল আদালত বন্ধ করে সরাসরি আদালত চালু না করা হলে আদালত বর্জনের ঘোষনা দেন। 

ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফরিদ হাজারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পার্থ পাল, সাবেক সভাপতি জাহিদ হোসেন খসরু, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী, এডভোকেট নুর হোসেন, এডভোকেট শাহজাহান সাজু প্রমুখ।