নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোটর পার্টসের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা ও লভ্যাংশের দ্বন্দ্বে ব্যবসায়ী হেকমত আলীকে হত্যা করেন রফিকুল ইসলাম সবুজ। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পিবিআইয়ের পুলিশ সুপার এ আর এম আলিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার কোষাবো এলাকার একটি মাছের খামার থেকে ড্রামে সিমেন্টের ঢালাই দেওয়া অবস্থায় হেকমত আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম সবুজ হত্যাকা-ের ঘটনা স্বীকার করে বিস্তারিত বলেছেন। তিনি এ হত্যাকা- একাই ঘটিয়েছেন বলেও দাবি করছেন। সবুজের স্বীকারোক্তি অনুযায়ী ব্যবসায়ের মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরেই হেকমত আলীকে মোবাইল ফোনে নিজ বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন সবুজ।