মারা গেছেন চট্টগ্রাম চন্দনাইশের ভাষা সৈনিক ও তমদ্দুন মজলিশ নেতা আবুল কালাম আজাদের স্ত্রী শিক্ষাসেবী মমতাজ বেগম (ইন্না লিল্লাহি ....... রাজেউন)। মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ৭০ বছর।
তিনি লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের মা। বাদ আসর উত্তর হাশিমপুর ভাই খলিফা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী ও সাংসদ ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌরসভা মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, শুবাচ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মোহাম্মদ আমীন, চুয়েটের প্রাক্তন ভিসি ড. জাহাঙ্গীর আলম, চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছৈয়দ আবু ছাদেক মো: মুছা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক একরাম হোসেন, শুবাচ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তৈয়বুর রহমান, চন্দনাইশ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, সহ-সভাপতি গাজী মোহাম্মদ বোরহান, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা: শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কৈয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার আহসান, ৮ নম্বর হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রামের ব্যুরো চিফ মোস্তফা নঈম, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, লেখক ও গবেষক শামসুল আরেফীন, চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মতিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।