মির্জাপুরে করোনায় দুই পুলিশসহ আক্রান্ত ১০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ  নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে  উপজেলায় ২৭৪ জন করোনায় আক্রান্ত হলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নতুন আক্রান্তদের মধ্যে ছিটমামুদপুর গ্রামের এক ব্যক্তি (৫০) ও তার স্ত্রী (৪৩), কুমারজানী গ্রামের একজন পুরুষ (৪৩), ফতেপুর গ্রামের একজন পুরুষ (৪৮), গোড়াই এলাকার এক পোশাক শ্রমিক (৪৩), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য (২৪) ও (২৭), দুল্যা বেগম গ্রামের এক কৃষক (৫০), পাকুল্যা বাজারের এক ব্যবসায়ী (৩২) এবং বাগজান গ্রামের এক নারী (২৩) রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।