সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন শচিন

ক্রিকেটে তাদের দুজনের জুটি কত ম্যাচ জিতিয়েছে ভারতকে। অনন্য সব নজির স্থাপন করেছেন তারা। সৌরভ গাঙ্গুলি ও শচিন টেন্ডুলকারের ওপেনিং জুটি বিশ্ব ক্রিকেটে এখনো সেরা হয়েই আছে। মাঠের বাইরেও এই দুই কিংবদন্তির রসায়ন দারুণ। বুধবার সৌরভ গাঙ্গুলির জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে শচিন প্রার্থনা করলেন, তাদের এই বন্ধনটা অটুট থাকুক।

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি। বুধবার তিনি পা দিলেন ৪৮-এ।

জন্মদিনে সতীর্থসহ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সৌরভ। টুইটারে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচিন।

সৌরভকে শুভেচ্ছা জানিয়ে শচিন লেখেন, ‘হ্যাপি বার্থডে দাদি। আশা করি আমাদের মাঠের বাইরের পার্টনারশিপ আরো শক্তপোক্ত হবে মাঠের পার্টনারশিপের মতোই। সামনে একটা দারুণ বছর কাটুক তোমার।’