বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) দক্ষিণ এশিয়ার সেরা অপারেশনস ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের নাম ঘোষণা করেছে।
ব্র্যাক ব্যাংক ‘৯ম আইএফসি ট্রেড ফিন্যান্স অ্যাওয়ার্ডস ২০১৯ অপারেশনস’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। আইএফসি ২০১৯ গ্লোবাল ট্রেড ফিন্যান্স প্রোগ্রামে (জিটিএফপি) অংশগ্রহণকারী পার্টনার ব্যাংকগুলোকে এই স্বীকৃতি দেয়।
আইএফসি এর জিটিএফপি উদ্যোগের অধীনে থাকা ৫০০-র বেশি ব্যাংকের মধ্য থেকে বিভিন্ন বিভাগে মোট ৪৭ জন বিজয়ীর নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে ট্রেড অপারেশনে পারদর্শিতার জন্য অপারেশনস বিভাগে বিজয়ী হয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আমাদের মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এজেন্ডা এবং এসএমই ফোকাসের জন্য ইতিমধ্যেই বিশ্বব্যাপী সুপরিচিত। তবে আমি মনে করি আইএফসির এই সম্মাননার মাধ্যমে করপোরেট এবং বাণিজ্যিক উভয় খাতের গ্রাহকদের জন্যই ট্রেড ফিন্যান্সে আমাদের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন ঘটেছে।’ বিজ্ঞপ্তি