উজিরপুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

বরিশালের উজিরপুরের ধামুরা বন্দর বাজারে সম্প্রতি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ এম সাইদুর রহমান, এ  কে এম মোস্তাফিজুর রহমান, এমডি-সিইও মো. মুখতার হোসেন প্রমুখ।

চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের এই মহামারীর সময়ে এনআরবিসি ব্যাংক প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবে। বিজ্ঞপ্তি