মাগুরায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই), ২৫০ শয্যা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে।
শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে মাগুরা সদরের ৫ জন ও শ্রীপুর উপজেলার ১ জন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার নতুন ৬ জনসহ মাগুরায় এ পর্যন্ত মোট ১৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ১২৮ জন, শ্রীপুরে ২২ জন, শালিখায় ১১ জন, মহম্মদপুরে ১৮ জন। তাদেও মধ্যে দুজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ৪ জন, শ্রীপুরে ২ জন ও শালিখা উপজেলায় ১ জন মারা গেছেন।
এদিকে গত ২১ জুন থেকে মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসেবে চিহ্নিত করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে।