মিনিস্টার হাইটেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

মিনিস্টার হাইটেক পার্কের জনসংযোগ সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। সম্প্রতি মিনিস্টার হাইটেক পার্কের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাইটেক পার্কের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে জি এম কিবরিয়া ও মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের ফাউন্ডিং ম্যানেজিং পার্টনার অ্যান্ড ডিরেক্টর তারিকুল সুমন ও কো-ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর শ্রাবণ সাগর।

কে জি এম কিবরিয়া বলেন, মিডিয়াকোয়েস্ট আমাদের জনসংযোগ পার্টনার হিসেবে এখন থেকে কাজ করবে। তাদের তরুণ, উদ্দমী ও আত্মবিশ্বাসী টিম আমাদের জনসংযোগের সব কার্যক্রম ভালোভাবেই করতে পারবে বলে আমরা আশাবাদী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

তারিকুল সুমন বলেন, মিনিস্টার দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এমন একটি ব্র্যান্ডের পার্টনার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বিজ্ঞপ্তি