আপডেট সংক্রান্ত ত্রুটির দিনগুলোতে উইন্ডোজ ১০-এ শক্তিশালী সিকিউরিটি ফিচার আনার ঘোষণা দিল মাইক্রোসফট।
ফোর্বস জানিয়েছে, মাইক্রোসফট ফিচারটির যে বর্ণনা দিয়েছে সেটি তাদের ইতিহাসে সবচেয়ে ভালো সিকিউরিটি সিস্টেম হতে পারে। এটিকে বলা হচ্ছে কেরনেল ডেটা প্রোটেকশন (কেডিপি)।
মাইক্রোসফট জানিয়েছে, ডেটা সংক্রান্ত ত্রুটি, দুর্নীতি প্রতিরোধ করতে কেডিপি ‘গেম-চেঞ্জার’ হবে।
উইন্ডোজ কেরনেল এবং ড্রাইভে রিড-অনলি মেমোরি মোডে কেডিপির মাধ্যমে অপারেটররা অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট অংশ ঠিক করতে পারবেন। এর ফলে হ্যাকাররা কোনো তথ্য চুরি করতে পারবেন না। ক্ষতিকর সফটওয়্যার থেকেও ঝুঁকিমুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা।
আপনার পিসি সিকিউরড-কোর না হলেও কেডিপি কাজ করবে। তবে এ জন্য আরএম, এমডি অথবা ইন্টেল ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করতে হবে।
উইন্ডোজ ইনসাইডারে কেডিপি কখন আসবে, সেটি অবশ্য জানা যায়নি। তবে ফোর্বস বলছে খুব তাড়াতাড়ি এসে যাবে।
সম্প্রতি উইন্ডোজ ‘১০ মে ২০২০ আপডেটে’ কিছু সমস্যা দেখা দেয়ার পর মাইক্রোসফট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উঠেপড়ে লাগে। অনেক গুরুত্বপূর্ণ ফিচার এই আপডেটে নষ্ট হয়েছে। তার মধ্যে একটি ছিল ‘ফ্রেশ স্টার্ট’।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা না হারিয়ে উইন্ডোজ ১০ রি-ইন্সটল করতে পারেন। পিসিতে মারাত্মক সমস্যা থাকলে এই টুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
যদি আপডেট দিয়ে কেউ সমস্যায় পড়েন, তাহলে উইন্ডোজ ১০ রিসেট দিতে হবে। এতে আপনার অ্যাপ এবং ফাইলগুলো ডিলিট হবে; কিন্তু পিসিকে আগের অবস্থায় ফিরে পাবেন।