ডিজিটাল হাটের প্রথম দিনই অনলাইনে কেনা কোরবানির গরুটি জনকল্যাণে উৎসর্গ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মানবিক উদ্যোগ ‘মানবসেবা.কম’ এর জনকল্যাণমূলক কার্যক্রমে দান করেছেন তিনি।
এর আগে গত শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বয়ে অনলাইনে ডিজিটাল হাটের উদ্বোধন হয়। এসময় অনলাইনে প্রথম ফুড ফর নেশন এর একশপ থেকে এক লাখ টাকায় একটি গরু ক্রয় করেন তিনি।
এরপর কোরবানির পশুটি পুরোপুরি মানবসেবা ডট কমকে অনুদান হিসেবে দান করেন পলক। কোরবানির মাংস গরিব অসহায়, কর্মহীন মানুষের মধ্যে বিলিয়ে দেয়ার পাশাপাশি পশুর চামড়া মানবসেবা.কম এর জনহিতৈষী কাজে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।