ব্যাংক এশিয়ার ১০% লভ্যাংশ অনুমোদন

গত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ব্যাংক এশিয়া। গতকাল প্রতিষ্ঠানটির ২১তম সাধারণ বার্সিক সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

কভিড-১৯ মহামারীর কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে সভার আয়োজন করে ব্যাংক এশিয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, রোমো রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালক এনাম চৌধুরী,  আশরাফুল হক চৌধুরী, মোহাম্মদ মতিউর রহমান, মো. আবুল কাসেম প্রমুখ সভায় অংশ নেন।