বাগেরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক নীহার রঞ্জন সাহার স্ত্রীর মৃত্যু

বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলে কর্মরত সহকারী শিক্ষিকা পলি রাণী সাহা (৫২) পরলোক গমন করেছেন। তিনি বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক নীহার রঞ্জন সাহার সহধর্মিণী।

মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে জামাতাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, গত সোমবার ভোরে আমাদের সহকর্মীর স্ত্রী স্কুল শিক্ষিকা পলি রাণী সাহা শহরের সোনাতলা এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি এবং বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি জেষ্ঠ্য সাংবাদিক নীহার রঞ্জন সাহার সহধর্মিণী ছিলেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।