ব্র্যাক ব্যাংক তার ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা ও হাংরিনাকিতে ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা ফুডপান্ডা এবং হাংরিনাকিতে এই প্ল্যাটফর্মগুলোর অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইন চলাকালে একজন প্রাইমারি ক্রেডিট কার্ডহোল্ডার সর্বোচ্চ ১ হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন। ক্যাম্পেইনটি আজ বুধবার শুরু হয়ে চলবে ঈদুল আজহা পর্যন্ত। বিজ্ঞপ্তি