চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় নয়জনকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে তাদের আটক করে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। আটকরা রাজশাহীর গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং সবাই বয়সে তরুণ।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্ত ঘাট দিয়ে ভারত থেকে মানুষ অনুপ্রবেশ করবেÑ এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় বিজিবি টহল শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ২৩/৪ এসের কাছ দিয়ে নয়জন মানুষ প্রবেশ করলে তাদের আটক করা হয়।
আটক হওয়াদের বরাত দিয়ে তিনি জানান, তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ভারতে যাওয়া-আসা করছিল।